বরিশালে সাংবাদিক সংগঠনের ইফতার মাহফিল
মো: মোছাদ্দেক হাওলাদার, বরিশাল ব্যুরো ॥ মফস্বল সাংবাদিকদের সর্ববৃহৎ প্লাটফর্ম বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির জেলার গৌরনদী উপজেলা শাখার আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর ফুড ভিলেজ রেস্টেুরেন্টে রবিবার বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খোকন আহম্মেদ হীরা, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া প্রমুখ।
বিএমএসএফ’র উপজেলার শাখার সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি উপজেলা সভাপতি মোল্লা ফারুক হাসান, সাধারণ সম্পাদক তারেক মাহমুদ আলী প্রমুখ।
ইফতার মাহফিলে মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সকল সদস্যরা অংশগ্রহন করেন। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
স/এস্

