ঢাকাসোমবার , ১৮ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজশাহীতে বিয়ে ঠিক হওয়ায় তরুণীকে কুপিয়ে জখম

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ১৮, ২০২২ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে বিয়ে ঠিক হওয়ায় তরুণীকে কুপিয়ে জখম

মঈন উদ্দীন: রাজশাহীতে অন্যত্র বিয়ে ঠিক হাওয়ায় তরুণীকে (২৩) কুপিয়ে জখম করেছেন এক যুবক। শনিবার দিবাগত রাত নয়টার দিকে নগরের হেতেমখা এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবকের নাম মো. সোহান (২৮)। তিনি নগরের হেতেমখা এলাকার বাসিন্দা।

আহত ওই তরুণীর বাবা বলেন, প্রায় ছয় বছর আগে একই এলাকার বাসিন্দা সোহানের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়েছিল। তিন বছর সংসার করার পর বনিবনা না হওয়ায় মেয়ের বিচ্ছেদ হয়।

এর তিন বছর পর তারা মেয়ের নতুন জায়গায় বিয়ে ঠিক করেন। আগামী ৬ মে বিয়ের দিন ঠিক হয়েছে।

এ খবর পেয়ে মেয়ের সাবেক স্বামী সোহান তার মেয়ের ওপর হামলা চালিয়েছেন। শনিবার রাত নয়টার দিকে বাড়ির বাইরে মেয়েকে একা পেয়ে সোহান মেয়ের নাক, মুখ, হাতে কুপিয়ে জখম করেন।

পরে স্থানীয় লোকজন তার মেয়েকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে তার অস্ত্রোপচার করা হয়। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানান।

নগরের বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, তারা ঘটনা জানতে পেরেছেন। আহত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামি পলাতক। মামলা করলে পুলিশ আইনি পদক্ষেপ নেবে।

স/এষ্