বেলকুচিতে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জের বেলকুচিতে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুরে বেলকুচি উপজেলা চত্বরে বেলকুচি উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল হাসান, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।
স/এস্

