ঢাকাবৃহস্পতিবার , ৭ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী, এক লক্ষ টাকা জরিমানা

admin
এপ্রিল ৭, ২০২২ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী, এক লক্ষ টাকা জরিমানা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি, খোলা পরিবেশে সেগুলো ভাজা এবং ময়লাযুক্ত ময়দা ব্যাবহার করার অপরাধে চারটি কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উৎপাদিত সেমাইগুলো জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ডাঙ্গাপাড়ায় বিএসটিআই ও পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে এসব জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-এ আলম।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ আলম চমক নিউজকে জানান, রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করছে, এমন অভিযোগের ভিত্তিতে রংপুরে বিএসটিআইয়ের সহযোগিতায় হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় কিছু অবৈধ সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেছি।

অভিযানকালে কারখানাগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন, বাজারজাত করণ এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কারখানা পরিচালনা করার অপরাধে চার সেমাই কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স/এষ্