সালথায় র্যাবের হাতে এক মাদক ব্যবসায়ী আটক
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় গাঁজা ও ইয়াবাসহ রিপন খাঁ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সন্মানসেন গ্রাম থেকে তাকে আটক করে। আটককৃত রিপন, ওই গ্রামের মোঃ ইউসুফ খার ছেলে।
ফরিদপুর র্যাব-৮ জানায়, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোহাঃ মকলেছুর রহমান এর নেতৃত্বে বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে ফরিদপুর জেলার সালথা থানাধীন সন্মানসেন গ্রামস্থ জনৈক মোঃ রিপন খাঁ এর বসত বাড়ী থেকে মোঃ রিপন খাঁকে আটক করেন।
এ সময় তার হেফাজত থেকে ১.১ কেজি গাঁজা এবং ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে সালথা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে সালথা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

