ঢাকারবিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে নিখোঁজের ১০ দিন পর ইজিবাইক চালকের লাশ উদ্ধার

abu naser
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে নিখোঁজের ১০ দিন পর ইজিবাইক চালকের লাশ উদ্ধার

ফরিদপুর ব্যুরো: ইজিবাইকসহ নিখোঁজের ১০দিন পর ফরিদপুরে সালথার এক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে পাশ্ববর্তী নগরকান্দা উপজেলার ভবুকদিয়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

গত ১৭ ফেব্রুয়ারি সালথা উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের শৈলডুবি গ্রাম থেকে নিখোঁজ হওয়া ওই ইজিবাইক চালকের নাম আব্দুল আলী মাতুব্বর (৩৫)। তিনি শৈলডুবি গ্রামের ইমান মাতুব্বরের ছেলে। আব্দুল আলী বিবাহিত এবং তার আড়াই মাস বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।

নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবুল কালাম বলেন, রবিবার সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহা সড়কের পশ্চিম পাশে নগরকান্দার ভবুকদিয়া এলাকায় একটি ডোবার মধ্যে অর্ধগলিত একটি মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে নগরকান্দা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।

ঘটনাটি নিশ্চিত করে ফরিদপুরের সিনিয়র সহকারি পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মোঃ সুমিনুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাই করার জন্যই চালককে শ্বাসরোধ করে মহা সড়কের পাশে ওই ডোবার মধ্যে ফেলে রেখে গিয়েছিল।

সহকারি পুলিশ সুপার আরও বলেন, মৃতদেহটি সালথা থেকে নিখোঁজ হওয়া ইজিবাইক চালক আব্দুল আলী মাতুব্বরের বলে শনাক্ত করে নিহতের পরিবার ।

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নিহতের ভাই ওহিদুল মাতুব্বর বলেন, গত ১৭ ফেব্রুয়ারী প্রতিদিনের মত ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে বাড়ী থেকে বের হন আব্দুল আলী। ওইদিন সারারাতে তিনি আর বাড়ি ফিরে আসেনি। তার ব্যবহৃত মুঠোফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়। অনেক খোজাখুজি করে না পেয়ে ১৮ ফেব্রুয়ারী সালথা থানায় আব্দুল আলীর স্ত্রী রুমি বেগম একটি নিখোজের ডায়েরী করেন।

তিনি বলেন, গত পাঁচ মাস আগে ওই ইজিবাইকিটি কেনেন আব্দুল আলী। এটি চালিয়ে তিনি সংসার চালাতেন।

স/এষ্