ঢাকাবুধবার , ২৬ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভালুকায় ভোট কেনার সময় টাকাসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এলাকাবাসীর হাতে আটক

চমক নিউজ, বেনাপোল অফিস
জানুয়ারি ২৬, ২০২২ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

ভালুকায় ভোট কেনার সময় টাকাসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এলাকাবাসীর হাতে আটক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকা উপজেলার ৬ নং ভালুকা সদর ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম রাকিব সহ ৩ জনকে আটক করেছে এলাকাবাসী।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, আগামী ৩১ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট কেনার সময় গত ২৫ জানুয়ারী মঙ্গলবার রাত দেড়টার সময় সতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী আমান উল্লাহ্ধসঢ়; খান মাখন (আনারস) প্রতিকের পক্ষে ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাঁশিল গ্রামের আজিতের বাড়িতে ভোট কেনার সময় ভোটারদের নামের তালিকা ও বিশ হাজার টাকাসহ ৬নং ভালুকা সদও ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম রাকিব, এনামুল হক এনাম ও জহিরুল ইসলামসহ ৩ জন কে আটক করে এলাকাবাসী।

আটক করে তাদেও বাশিঁল দয়াল মার্কেট নিয়ে এসে ভালুকা মডেল থানা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে তালিকা ও টাকা জবদ্ধ করার সময় আটককৃতরা কৌশলে আনারসের নির্বাচন অফিসে ডুকে পরে।

অভিযুক্ত মাজাহারুল ইসলাম রাকিব জানান, আমি বাড়ি যাবার পথে অতরকৃত ভাবে তারা আমাদের ওপর হামলা করে আটক করে রাখেন। আমার কাছে যে টাকা ছিল তা আমার ব্যবসায়ের টাকা। নৌকার মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান শিহাব আমীন খান জানান, আনারস প্রতিকের ভোট কেনার সময় ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মাজারুল ইসলাম রাকিব সহ ৩ জনকে আটক করে এলাকাবাসী। সতন্ত্রপ্রার্থী (বিদ্রোহী) আমান উল্লাহ্ধসঢ়; খান মাখন সারা ইউনিয়ন জুড়ে টাকার বিনিময়ে ভোট কিনে যাচ্ছেন। আমি এঘটনায় রির্টানিং অফিসার বরাবর অভিযোগ দায়ের করিব।

সতন্ত্রপ্রার্থী (বিদ্রোহী) আমান উল্লাহ্ধসঢ়; খান মাখন জানান, আমি টাকার বিনিময়ে কোন ভোট কিনিনা। যে অভিযোগ তুলেছেন তা বিত্তীহিন।

ভালুুকা মডেল থানার অফিসার্স ইনচার্জ মো: কামাল হোসেন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ ঘটনাস্থল থেকে যে টাকা উদ্ধার করেছে সে টাকার বিষয়ে দুই প্রার্থীর পরস্পর বক্তব্য পাওয়া গেছে এবং ওই টাকা ব্যবসায়ের টাকা বলে প্রাথমিক ভাবে জানা যায়। উপজেলা নির্বাচন অফিসার মো: মাহামুদুল হাসান জানান, লিখিত অভিযোগ পেলে যথাযত ব্যবস্থা নেওয়া হবে।

স/বি