আটপাড়ায় বীর নিবাসে’র ভিত্তি প্রস্তর স্থাপন করেন এম.পি অসীম কুমার উকিল
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- নেত্রকোণার আটপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পে ১২টি ঘর বরাদ্দ প্রদান করা হয়। প্রতিটি ঘরের বরাদ্দকৃত মূল্য ১৩ লাখ ৪৩ হাজার ৬১৭ টাকা।
আজ শুক্রবার বিকাল ৩ টায় উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের যুদ্ধাহত বীর রঞ্জিত কুমার সাহা’র ঘরটি নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।
এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, অফিসার ইনচার্জ জাফর ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানিয়াজান সদর ইউ.পি চেয়ারম্যান মো: ফেরদৌস রানা আনজু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, প্রচার সম্পাদক আরিফুজ্জামান খান টিটু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেসকাতুর রহমান, সকল ইউ.পি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্বাধিকারী তানভীর আহমেদ প্রমূখ। এছাড়া পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী উপজেলা মাল্টিপারপাস হল রুমে বানিয়াজান ৯টি ওয়ার্ডের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে বরাদ্দকৃত শীত বস্ত্র অসহায় ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়।
স/বি

