২৪ ঘন্টায় ফরিদপুর জেলা পুলিশের কার্যক্রম: গ্রেপ্তার-৩৫
আবু নাসের, ফরিদপুর ব্যুরো: গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৫ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ ১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলায় মোট ১৪ টি মামলা রুজু করা হয়। নিয়মিত মামলাসহ পুরাতন মামলায় ১৫ জন আসামি ও গ্রেফতারি পরোয়ানা মূলে ১৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
ফরিদপুর জেলা পুলিশ গনমাধ্যমকে জানান, ফরিদপুর ডিবি পুলিশের একটি অভিযানে ডিবির একটি চৌকস টিম শুক্রবার রাত ৯টার দিকে সালথা থানাধীন কুমারপুর পট্টি এলাকা থেকে শাহ আলম মাতুব্বর(৩০), পিতা-জাফর মাতুব্বর, সাং কুমার পট্টি, থানা- সালথা জেলা- ফরিদপুরকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৫ গ্রাম গাঁজা ও নগদ ১হাজার ৩শ” টাকাসহ গ্রেফতার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে সালথা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
কোতয়ালী থানা পুলিশ কর্তৃক ৭টি নিয়মিত মামলা রুজু করা হয়। নিয়মিত মামলায় ৭ জন আসামি ও গ্রেফতারি পরোয়ানা আমলে ৮ জন আসামীকে গ্রেফতার করা হয়। ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সালথা থানা পুলিশ কর্তৃক ২ টি নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলায় ৪ আসামী ও গ্রেফতারি পরোয়ানা আমলে ১জন আসামীকে গ্রেফতার করা হয়।
ভাংগা থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানা মূলে ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়।
মধুখালী থানা পুলিশ কর্তৃক ১টি নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলায় ১ জন আসামি গ্রেফতার করা হয়।
সদরপুর থানা পুলিশ কর্তৃক ১টি নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২ জন নিয়মিত মামলার আসামি গ্রেফতার করা হয়।
নগরকান্দা থানা পুলিশ কর্তৃক ১টি মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানা মূলে ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়।
আলফাডাঙ্গা থানা পুলিশ কর্তৃক ১টি নিয়মিত মামলা রুজু করা হয়।
ফরিদপুর ট্রাফিক পুলিশ কর্তৃক রুজু কৃত মামলার সংখ্যা – ৩৪ টি, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা- ৪ টি, আদায় কৃত জরমিানার পরিমান- ১৪ হাজার টাকা,
আটক সংখ্যা- মোটর সাইকেল- ২ টি , ট্রাক- ৫ টি ।
ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরা-খবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

