কৃষকদলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব হলেন মিঠু
আবু নাসের, ফরিদপুর ব্যুরো: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব হলেন শফিকুর রহমান মিঠু।
তিনি ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামের ওবায়দুর রহমান (হিরু মিয়া)র ছেলে।
এর আগে তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সফল সাধারন সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর সাক্ষরিত এক পত্রে আসজাদুল আরিশ ডলকে আহবায়ক ও মোঃ শফিকুর রহমান মিঠুকে সদস্য সচিব করা হয়েছে।
এদিকে কৃষকদলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব করায় শফিকুর রহমান মিঠু কৃষকদলের কেন্দ্রীয় নেতাকর্মীদের প্রতি সন্তোষ জানিয়েছেন।
কৃষকদলের ঢাকা মহানগর উত্তরের নবনির্বাচিত শফিকুর রহমান মিঠু বলেন, দল আমাকে যে ঈমানী দায়িত্ব দিয়েছে, আমি আমার দায়িত্ব শতভাগ পালন করার চেষ্টা করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গনতন্ত্র রক্ষার যে আন্দোলন সেই আন্দলোনে সর্বচ্চ ভূ্মিকা পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ঢাকা মহানগর (উত্তর)।
তিনি আরো বলেন, আমাকে কৃষকদলের ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটির সদস্য সচিব করায়- বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে ধন্যবাদ জানাই ।
স/এষ্

