ঢাকামঙ্গলবার , ৪ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নগরকান্দায় ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

abu naser
জানুয়ারি ৪, ২০২২ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নগরকান্দায় ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

 

আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের নগরকান্দায় বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে জেলা পরিষদের হল রুমে কেক কেটে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি, তার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট রাজনীতিবীদ, কৃষি গবেষক শাহদাব আকবর চৌধুরী লাবু।

পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি চয়ন কুমার মন্ডলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারহানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সংসদ উপনেতার একান্ত সহকারী সচিব আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য শফিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক, ভাইস- চেয়ারম্যান শেখ চুন্নু, কামরুন্নাহার রিটা, জেলা পরিষদ সদস্য আন্জুমান আরা বেগম, সালথা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন চৌধুরী, চরযশোরদী ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন, কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা খান, সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, গট্রী ইউপি চেয়ারম্যান হাবীবুর রহমান লাবলু, আওয়ামীলীগ ইতালী শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি শওকত আলী মোল্যাসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ ছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, রক্তদান কর্মসূচী, অসহায়দের মাঝে খাদ্য বিতরণ ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।