ঢাকামঙ্গলবার , ২৮ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

চতুর্থ ধাপের ইউপি নির্বাচন: তারাকান্দায় ১০ ইউনিয়নের ৭টি নৌকা ৩টিতে বিদ্রোহী প্রার্থী জয়ী

চমক নিউজ, বেনাপোল অফিস
ডিসেম্বর ২৮, ২০২১ ১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

চতুর্থ ধাপের ইউপি নির্বাচন:

তারাকান্দায় ১০ ইউনিয়নের ৭টি নৌকা ৩টিতে বিদ্রোহী প্রার্থী জয়ী

তৌকির আহমেদ শাহীনঃ রবিবার অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ৭টিতে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ও বাকি ৩টিতে স্বতন্ত্র প্রতীক নিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন তারাকান্দা সদর ইউনিয়নে খাদেমুল আলম শিশির(৮৫০৫ ভোট), বানিহালা ইউনিয়নে আলতাফ হোসেন খন্দকার (৪৫৯০ ভোট), রামপুর ইউনিয়নে আজিজুর রহমান বুলে (৬৯১১ ভোট), বালিখাঁ ইউনিয়নে শামসুল ইসলাম(৮৬৪৬ ভোট), কামারিয়া ইউনিয়নে মোঃ আজারুল ইসলাম সরকার(১৩৯৩৮ ভোট), ঢাকুয়া ইউনিয়নে ইকরামুল হক তালুকদার (৭০৬০ ভোট), এবং গালাগাঁও ইউনিয়নে মোঃ আঃ রহমান।
এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামীলীগের বিদ্রোহী বিজয়ীরা হচ্ছেন- কাকনী ইউনিয়নে ঘোড়া প্রতীকে মোঃ আঃ খালেক তালুকদার (৫০১০ ভোট), বিসকা ইউনিয়নে ঘোড়া প্রতীকে সাকির আহমেদ বাবুল (৭১৫৯ ভোট) এবং কামারগাঁও ইউনিয়নে চশমা প্রতীকে নাইমুর রহমান উজ্জল (৬৩৯৯ ভোট)।
উপজেলা নির্বাচন অফিসার একেএম সাইদুজ্জামান জানান, উপজেলার ১০ ইউনিয়নে মোট ভোটার ছিলেন ২ লক্ষ ৩৬ হাজার ৬ শত ৮৪জন, এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৮ শত ৬৫ জন, মহিলা ভোটার রয়েছেন ১লক্ষ ১৫ হাজার ৮ শত ১৮ জন। হিজরা ভোটার ১ জন। ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
স/বি