ঢাকাশুক্রবার , ২৪ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নয় মাস পর মুক্তি পেলেন নির্বাচিত ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন

abu naser
ডিসেম্বর ২৪, ২০২১ ১২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

নয় মাস পর মুক্তি পেলেন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন

 

 

আবু নাসের হুসাইন, সালথা: দীর্ঘ নয় মাস কারাভোগের পর জেল থেকে মুক্তি পেলেন ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইশারত হোসেন। এর আগে তিনি জেল থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

এর আগে বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে জেল থেকে প্যারোলে মুক্তি নিয়ে তিনি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক অতুল সরকারের কাছে শপথ পাঠ করেন।

দ্বিতীয় ধাপে গত ১১ নভেম্বর সালথা উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার রামকান্তপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. ইশারত হোসেন (টেলিফোন) প্রতীকে ৩ হাজার ৩৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।

জানা যায়, চলতি বছরের ৫ এপ্রিল সালথা উপজেলা পরিষদে হামলা ও ভাঙচুরের ঘটনার মামলায় সালথা থানা পুলিশ গত ১৪ এপ্রিল ইশারত হোসেনকে গ্রেফতার করে।

এর পর থেকে ইসারত ফরিদপুর জেল হাজতে ছিলেন। জেল থেকেই তিনি রামকান্তপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। পরে তিনি জেল থেকেই ইউপি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন।