ঢাকাবুধবার , ২২ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

abu naser
ডিসেম্বর ২২, ২০২১ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

 

 

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: ফরিদপুর জেলার নগরকান্দা ও সালথা উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের ১৬ জন চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসময় শপথবাক্য পাঠ করান ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অতুল সরকার।

বুধবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নগরকান্দা উপজেলার ৯ জন ও সালথা উপজেলার বল্লভদি ইউপি চেয়ারম্যান বাদে বাকি ৭ জন ইউপি চেয়ারম্যান শপথ গ্রহন করেন।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় এর সভাপতিত্বে এ সময় নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি প্রু, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আকতার সহ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ৯টি ও সালথা উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।