ঢাকাবৃহস্পতিবার , ২ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, চালক নিহত

abu naser
ডিসেম্বর ২, ২০২১ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, চালক নিহত
ফরিদপুর ব্যুরো : ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগি ইউনিয়নের ডাংগি বটতলা নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগলে একজন নিহত হয়।
এ ঘটনায় আহত হয় আরো ১০জন।  তাদেরকে পার্শ্ববর্তী ভাংগা উপজেলা হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
 বৃহস্পতিবার ( ২ ই ডিসেম্বর)  ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক সোহানুর রহমান জানান, ঢাকার থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এ ঘটনায় ১০ জন আহত হলে তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর ভিতর চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বাসের ড্রাইভার নিহত হন। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।
বাসে থাকা কয়েক যাত্রীরা জানান,  ড্রাইভার ঢাকা থেকেই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তাকে বারবার নিষেধ করা হলেও তিনি শোনেননি। তার কারনেই এই দুর্ঘটনা ঘটেছে বলে যাত্রীরা জানান।
এদিকে ঘটনা ঘটার পর ভাঙ্গা হাইওয়ে পুলিশ এবং নগরকান্দা ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম চালায়।