রাজবাড়ীতে র্যাবের হাতে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় ফেন্সিডিল ও গাঁজাসহ মোঃ আরিফুল ইসলাম (২২) ও মোঃ সুরুজ ইসলাম (২০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮। শুক্রবার বিকালে পাংশা উপজেলার সত্যজিৎপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
ফরিদপুর র্যাব-৮, আজ শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
র্যাব-৮ জানায়, ফরিদপুর র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন সত্যজিৎপুর গ্রামস্থ কলেজ মোড় নামক স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম(২২), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-হরিনগাছী ও মোঃ সুরুজ ইসলাম(২০), পিতা-মোঃ হাফিজুল ইসলাম, সাং-নাটনা পাড়া, উভয় থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদ্বয়কে গ্রেফতার করেন। এ সময় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে দুইশত বোতল ফেন্সিডিল ও দুই কেজি গাঁজা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে রাজবাড়ী জেলাসহ পাশ্ববর্তী জেলার বিভিন্ন এলাকায় উক্ত মাদক দ্রব্য সরবরাহ ও বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজবাড়ী জেলার পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
স/এষ্


