ফরিদপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ
আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি: আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সংঘর্ষ এড়াতে ফরিদপুরে দেশীয় অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) দিনব্যাপী জেলার ভাঙ্গা ও আলফাডাঙ্গা উপজেলায় অভিযান চালায় পুলিশ। এসময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ২০টি কাতরা, ৪০টি ঢাল, ৫ টি টেটা, ২২টি কালি উদ্ধার করা হয়। 
অন্যদিকে, মঙ্গলবার বিকাল ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউপি এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ১০ টি বল্লম, ৪ টি রামদা, ৫ টি ঢালসহ ৫ টি অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের লক্ষ্যে দেশীয় অস্ত্রসহ অন্যান্য অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান
অব্যাহত রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
স/এষ্


