ঢাকারবিবার , ১৪ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিশ্ব উরশ শরীফ উপলক্ষে ফরিদপুরে জাকের পার্টির প্রস্তুতি সভা

abu naser
নভেম্বর ১৪, ২০২১ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব উরশ শরীফ উপলক্ষে ফরিদপুরে জাকের পার্টির প্রস্তুতি সভা

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: মহা পবিত্র বিশ্ব উরশ শরীফ ২০২২ ইং উপলক্ষে ও জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের শুভাগামনের লক্ষ্যে ফরিদপুরে জাকের পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দুপুর ২ টায় কৈজুরী জাকের মঞ্জিলে এ প্রস্তুতি সভার আয়োজন জাকের পার্টি পদ্মা বিভাগ।

জাকের পার্টি পদ্মা বিভাগীয় সভাপতি সামচুল আলম সিরাজ মুন্সীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার।

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি ও পদ্মা বিভাগীয় সাধারণ সম্পাদক মশিউর রহমান জাদু মিয়ার সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মমিন মোল্যা। এছাড়াও বিভিন্ন জেলা- উপজেলা ও ইউনিয়ন জাকের পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার চমক নিউজকে বলেন, জাকের পার্টি আল্লাহুর দল। জাকের পার্টি রাসুল (সাঃ) এর দল। জাকের পার্টি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) হুজুর কেবলাজানের আদর্শের দল। জাকের পার্টি শান্তির দল। জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের নেতৃত্বে তামাম বিশ্বে শান্তির পতাকা উড়বে।

স/এষ্