ঢাকারবিবার , ১৪ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হাকিমপুরে এসএসসি পরীক্ষা শুরু

চমক নিউজ মফস্বল বিভাগ
নভেম্বর ১৪, ২০২১ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

হাকিমপুরে এসএসসি পরীক্ষা শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: সারাদেশের ন্যায় স্বাস্থ্যবিধি মেনে দিনাজপুরের হাকিমপুরে কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে।

রবিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৪টি কেন্দ্রে বিজ্ঞান বিভাগের পদার্থ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিসের তথ্যমতে, এ বছর পরীক্ষায় হাকিমপুর উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ হাজার ১শ ৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহন নিয়েছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম জানান, কোভিড পরিস্থিতিতে সরকারি সব নির্দেশনা মেনে আমরা পরীক্ষার ব্যবস্থা করেছি। ভাল ভাবেই পরীক্ষা দিয়েছে শিক্ষীর্থীরা।

স/অ