ঢাকাশনিবার , ৩০ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গুণী চিকিৎসক ডাঃ আসলাম হোসেনকে বন্দরের মুক্তিযোদ্ধাদের কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ৩০, ২০২১ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

গুণী চিকিৎসক ডাঃ আসলাম হোসেনকে বন্দরের মুক্তিযোদ্ধাদের কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি: দেশ খ্যাতিমান চিকিৎসক ও রাজধানীর শাহবাগস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যাপক,হৃদরোগ ও রক্তনালী বিশেষজ্ঞ সার্জন ডাঃ মোঃ আসলাম হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সকল নেতৃবৃন্দ।

প্রেরিত এক বিবৃত্তিতে একাত্তুরের সূর্য সন্তানগণ উল্লেখ করেন,আসলাম হোসেন আমাদের নারায়ণগঞ্জ বন্দরের গৌরব। তার সুচারু ও নিপূণ হাতের ছোঁয়ায় দেশের হাজার হাজার রোগী সুস্থ্যতা লাভ এবং সুন্দর জীবন ফিরে পাচ্ছেন। মানুষের কল্যাণে আসলাম হোসেন একজন নিবেদিত চিকিৎসক।

আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি। সর্বোপরি তার প্রতি অনুরোধ থাকবে মানবতাবাদী এই চিকিৎসক যেনো তার নিজ জেলা নারায়ণগঞ্জ এর রোগীদের স্বার্থে প্রতিমাসে কমপক্ষে ৪দিন পরামর্শ দান এবং চিকিৎসা সেবা প্রদান করেন।

বিবৃত্তিদাতারা হলেন বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কাজী নাছির,বন্দর ইউনিয়ন কমান্ডার আব্দুল আজিজ,কলাগাছিয়া ইউনিয়ন কমান্ডার আলী আক্কাছ মীর,নবীগঞ্জ ইউনিয়ন কামন্ডার হাজী লিয়াকত আলী,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার মোহাম্মদ হোসেন,বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন,সিদ্দিকুর রহমান,আবুল কালাম,আশরাফ উদ্দিন খান,বন্দর পৌর কমান্ডার আব্দুল জব্বার সরদার,বীরমুক্তিযোদ্ধা গোল মোহাম্মদ,নজরুল ইসলাম প্রমুখ।

স/অ