বঘারপাড়ায় মরহুম আতিয়ার রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট –
২-০ গোলে ভাংগুড়ার কাছে হারলো হাড়গুড়া ফুটবল একাদশ
সাঈদ ইবনে হানিফ: যশোরের বাঘারপাড়ায় মরহুম আতিয়ার রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উপজেলার( বাগডাংগা মাধ্যমিক বিদ্যালয় মাঠে) হাড়গুঁড়া ও ভাংগুড়া মধ্যেকার ম্যাচে হাড়গুঁড়া কে ২-০ গোলে হারিয়েছে ভাংগুড়া ফুটবল একাদশ।
২৮ অক্টোবর বিকালে অনুষ্ঠিত (তৃতীয়) ম্যাচের এই খেলায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলার ৮ – নং বাসুয়াড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আল হাজ্ব আমিনুর রহমান সরদার। খেলার প্রথমার্ধের ৭ মিনিটের মাথায় হাড়গুড়া ফুটবল দলের জালে আত্মঘাতী ভাবে বল ঢুকে যায়, ফলে এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ হয়।
এর পর দ্বিতীয়ার্ধের শেষের দিকে হাড়গুঁড়া কে আরও একটি গোল হজম করতে হয়। আগামী কাল শুক্রবার টুর্নামেন্টের ৪ র্থ ম্যাচের খেলায় অংশগ্রহণ করবে খুলনা ফুটবল একাদশ বনাম যশোর ফুটবল একাদশ।
স/অ

