টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বউবাজার এলাকায় চলন্ত ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
এলাকার লোকজন জানায়, ট্রেনটি বউবাজার এলাকার বাজারের উপর দিয়ে ঢাকা যাওয়ার সময় ওই ব্যক্তি তাড়াহুড়ো করে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন।
ট্রেনের সামনে ধাক্কা খেয়ে রেল লাইনের উপর ছিটকে পরেন। পরে চলন্ত ট্রেনের চাকায় তার মাথার অংশ থেতলে যায়। সে সময় ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন।
এলাকাবাসী ও বাজারের দোকানদাররা আরো জানান, দুর্ঘটনাকবলিত স্থানে প্রায়ই এমন ঘটনা ঘটে থাকে। স্থানীয় প্রশাসন সেভাবে কোনো গুরুত্ব না দেওয়ায় ওই এলাকায় কোনো রেলগেট তৈরি হয়নি। ফলে প্রতি বছরই বউবাজারের এই এলাকাটিতে ট্রেনে কাটা পড়ে অনেক মানুষ মারা যায়।
স/অ

