ঢাকাবৃহস্পতিবার , ২৮ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেন্দ্রে নাম না পাঠায় আ’লীগ থেকে পদত্যাগ করলেন চেয়ারম্যান প্রার্থী প্রত্যাশী

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ২৮, ২০২১ ১২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

কেন্দ্রে নাম না পাঠায় আ’লীগ থেকে পদত্যাগ করলেন চেয়ারম্যান প্রার্থী প্রত্যাশী

কুড়িগ্রাম প্রতিনিধি: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীতার নাম কেন্দ্রে না পাঠানোয় দল থেকে পদত্যাগ করেছেন জাহাজামাল সরকার নামের এক আওয়ামী লীগ নেতা। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ পদে ছিলেন।

মঙ্গলবার কুড়িগ্রাম সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালে আহমেদ মজনুকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। পদত্যাগকারী ওই নেতা নিজেই আজ বুধবার (২৭ অক্টোবর) বিষয়টি জানিয়েছেন।

জানা যায়, দীর্ঘ ২০-২১ বছর ধরে সদরের যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন শাহাজামাল সরকার। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রে তার নাম সুপারিশ না করায় বিদ্রোহী প্রার্থী হিসেবে নিবার্চন করে পরাজয় হন। এবারও নিবার্চনে চেয়ারম্যান পদে কেন্দ্রে নাম না পাঠানোয় তিনি দল থেকে পদত্যাগ করেন।

জাহাজামাল সরকার বলেন, দীর্ঘদিন দরে আওয়ামী লীগের রাজনীতি করছি সেই সাথে ২০-২১ বছর যাবৎ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছি। ২০১৬ সালে দল থেকে নিবার্চন করতে চাইছি কিন্তু কেন্দ্রে আমার নাম পাঠানো হয়নি। তাই আমি বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করি।

তিনি আরও বলেন, এবারও আমি বলেছি আমার নাম কেন্দ্রে পাঠান। তবে নামের আগে বিদ্রোহী প্রার্থী লেখেন কোন সমস্যা নাই। কিন্তু এবারও কেন্দ্রে আমার নাম না পাঠায় আমি দল থেকে পদত্যাগ করেছি। আর নির্বাচনের বিষয়টি হচ্ছে যদি আমার এলাকার জনগণ চায় তাহলে আমি এবারও নির্বাচন করবো ইনশাআল্লাহ।

স/অ