ঢাকাবৃহস্পতিবার , ২৮ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুর টাউন পুলিশ ফাঁড়ির অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ২৮, ২০২১ ২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেরপুর টাউন পুলিশ ফাঁড়ির অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর টাউন পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মিকাইল হোসেন এবং আবু বক্কর ইলু নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে মেহেরপুর শহরের নতুন পাড়া এলাকায় অভিযান চালিয়ে মিকাইল এবং আবুবক্কার কে গ্রেফতার করা হয়।

মিকাইল মেহেরপুর শহরের মাঠপাড়ার আব্দুল্লাহর ছেলে এবং আবু বক্কর ইলু নতুন পাড়া মোমিন সরদারের ছেলে।জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর টাউন ফাঁড়ি পুলিশের এসআই আবুল হাসেমের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের নতুন পাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।

স/অ