ঢাকাশুক্রবার , ২২ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ২২, ২০২১ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাকিম মিয়া (১৩) নামে এক স্কুলছাত্রের নিহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুঁজিখা গ্রামে এই ঘটনার খবর পাওয়া যায়। নিহত শিক্ষার্থী ওই গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে মোস্তাকিম মিয়া স্থানীয় নবদূত কিন্ডারগার্ডেনে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতো। বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বে বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে যান মোস্তাকিম। এসময় পুকুরের পানিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে  বিদ্যুতায়িত হয়  সে খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত মোস্তাকিমকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের পরিবারের লোকজন জানান বিদ্যুতের ছেঁড়া তার পুকুরের পানিতে পড়ে ছিল এটা কারো জানা ছিল না। সন্ধ্যার পূর্বে মোস্তাকিম পুকুরে নামলে এই দুর্ঘটনা ঘটে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দীকী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স/বি