ঢাকাসোমবার , ১৮ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভালুকায় প্রধানমন্ত্রীর ব্যঙ্গ ছবি শেয়ার করায় আটক-১

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ১৮, ২০২১ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

ভালুকায় প্রধানমন্ত্রীর ব্যঙ্গ ছবি শেয়ার করায় আটক-১

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারন সম্পাদক ওবায়দুল কাদের’র ব্যঙ্গছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করায় গত ১৬ অক্টোবর শনিবার রাতে এক জনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। আটককৃত ওই ব্যাক্তি উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া
নয়ানীপাড়া এলাকার মৃত: মমিন উদ্দিনের ছেলে পারভেজ মিয়া।

ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদী হয়ে ২০১৮ইং সালের ডিজিটাল নিরাপত্তা আইনে ২৫(১), ২৯(১), ৩১(২) ধারায় মামলা করেন। পরে তাকে পুলিশ আটক করে জেলহাজতে প্রেরণ হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারভেজ তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী ও সাধারন সম্পাদক ওবায়দুল কাদের’র ব্যঙ্গ ছবি এবং অশালীন ক্যাপশন সহ শেয়ার করে।

যা ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের নজরে আসলে তোলপাড় সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে শনিবার রাতে পুলিশ পারভেজ মিয়াকে আটক করে। ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, পারভেজ মিয়ার বিরুদ্ধে ভালুকা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।

ওই মামালায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভালুকা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, পারভেজ মিয়ার ফেইসবুক আইডিতে মানবতার মা প্রধানমন্ত্রীর ছবি ব্যাঙ্গচিত্র আমার নজরে আসলে আমি সরকারের একজন প্রতিনিধি হিসেবে আমার দায়িত্ববোধ থেকে ভালুকা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করি এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরন করেন।

স/বি