গৌরীপুরে উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়কসহ ৩ জন মদসহ আটক
ময়মনসিংহ ব্যুরো-ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ ১৪ অক্টোবর (বৃহস্পতিবার) রাত সাড়ে ১২টায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়কসহ আরো ৩ জনকে ৩ লিটার চুলাইমদসহ আটক করে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর থানার এসআই জামালের নেতৃত্বে এক দল পুলিশ ময়মননিংহ-কিশোরগঞ্জ মহা-সড়কের কলতাপাড়া বাজার থেকে উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক অচিন্তপুর ইউনিয়নের সিংরাউন্দ গ্রামের মৃত এবিএম নুরুল হকের (রতন) ছেলে শাহাজাদা (২৮), ফুল মিয়ার ছেলে হেলিম (৩৫), মুখরিয়া বালুকান্দা গ্রামের মৃত আঃ আজিজের ছেলে রোবেল (২৯) ও আবদার শ্রীপুর গাজীপুরের রফিকুল ইসলামের ছেলে আলমগীরকে (২৮) ৩ লিটার চুলাই মদসহ আটক করে।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী এসআই জামাল উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, আটককৃতদের বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।
স/বি

