ঢাকাবৃহস্পতিবার , ৭ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দুলাভাইয়ের টাকা নিতে শ্যালকের ছিনতাই নাটক: আটক-২

abu naser
অক্টোবর ৭, ২০২১ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

দুলাভাইয়ের টাকা নিতে শ্যালকের ছিনতাই নাটক: আটক-২

 

আবু নাসের হুসাইন, ফরিদপুর: শ্যালক কর্তৃক দুলাভাইয়ের পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা অবশেষে ফাঁস হয়ে গেছে। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন ওই শ্যালক এবং ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত একজন।

দুলাভাইয়ের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোবিন্দপুর গ্রামে। তিনি পেশায় একজন স্কুলশিক্ষক। আর শ্যালকের বাড়ি রাজবাড়ী জেলার সদর উপজেলাধীন উদয়পুর গ্রামে।

৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিস কক্ষে ছিনতায়ের বিবরন তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল সুমন কর। সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন মধুখালী খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ও মামলার তদন্ত কারী কর্মকর্তা এসআই আঃ হাকিম।

লিখিত বক্তব্যে তিনি জানান, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোবিন্দপুর গ্রামের এফএমএ মুছা তার চাচাত শ্যালক অনিক ইসলাম রনি ভেকু ক্রয়ের লক্ষ্যে দুলাইভাইয়ের কাছে ৫লক্ষ টায় চান। অনিকের চাহিদা মোতাবেক মুছা রনিকে বনমালিদিয়ার মেছড়দিয়া মোড়ের বাজারে আসতে বলেন। রনিকে ৫লক্ষ টাকা বুঝে দেন মুছা। ফরিদপুরগামী একটি মোটরসাইকেল আরোহি রনির কাছে থাকা ৫লক্ষটাকার ব্যাগ ছো মেরে ছিনিয়ে নিয়ে যায়। মধুখালী থানায় মুছা ও রনি টাকা ছিনতায়ের অভিযোগ দায়ের করেন। রনির কথায় সন্দেহ হলে পুলিশী ব্যাপক জিজ্ঞাসাবাদে রনি স্বীকার করে ছিনতাই এর নাটক এবং সহযোগিদের নাম।

অপর সহযোগিরা হলেন রাজবাড়ী সদরের উদয়পুর গ্রামের মৃত আকবর হোসেন চানের ছেলে জাকির হোসেন সবুজ(২৫) রাজবাড়ী সদরের রাজাপুর গ্রামের শুকুর আলী মোল্যার ছেলে মাসুদ মোল্যা(৩৭)। রনির স্বীকারোক্তিমতে জাকিরের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। অপর সহযোগি মাসুদের বাড়ী থেকে মোটরসাইকেলসহ ৫ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পালিয়ে যায় মাসুদ। মধুখালী থানায় ৩৯২ পেনাল কোড মামলা হয়েছে। মামলা নং -৩ তারিখ ৬ অক্টোবর ২০২১ খ্রিঃ। ৭ অক্টোবর বৃহস্পতিবার আসামীদের কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। মামলার ২৪ঘন্টার আগেই মধুখালী থানা পুলিশ ছিনতাইকৃত টাকা ও বাইক উদ্ধার করতে সক্ষম হলেন।