ঢাকাবৃহস্পতিবার , ৭ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

abu naser
অক্টোবর ৭, ২০২১ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

সালথায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ফরিদপুরের সালথায় প্রস্তুতিমূলক সভা ও পূজামন্ডপের অনুকূলে বরাদ্দকৃত জিআর চাল এর ডিও প্রদান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আসিকুজ্জামান, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুপ কুমার সাহা, সাধারণ সম্পাদক অনন্ত বিশ্বাস সহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠানে উপজেলার ৪৫টি পূজামন্ডপের সভাপতির হাতে ডিও তুলে দেন উপজেলা প্রশাসন।

স/এষ্