ঢাকামঙ্গলবার , ৫ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় ৩১ জন আটক

abu naser
অক্টোবর ৫, ২০২১ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় ৩১ জন আটক

আবু নাসের হুসাইন, ফরিদপুর: গত ৩ অক্টোবর থেকে ৪ অক্টোবর ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় মোট ৭ টি নিয়মিত মামলা রুজু করা হয়। সাতটি নিয়মিত মামলায় ১০ জন ও গ্রেফতারী পরোয়ানা (ওয়ারেন্ট) মূলে ২১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। ট্রাফিক পুলিশ ১৫ টি প্রসিকিউশন দেয় ও ১৩ টি বিভিন্ন ধরনের গাড়ি আটক করে। ৬০হাজার টাকা জরিমানা আদায় করে। ফরিদপুর জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ কর্তৃক ৫ টি নিয়মিত মামলা রুজু করা হয়। নিয়মিত মামলায় ৬ জন আসামি গ্রেপ্তার করা হয়। ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সদরপুর থানা পুলিশ কর্তৃক ১ টি নিয়মিত হত্যা মামলা রুজু করা হয়। নিয়মিত মামলায় ২ জন আসামি গ্রেপ্তার করা হয়। চরভদ্রাসন থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ১ টি নিয়মিত মামলায় ০১জন আসামীকে গ্রেফতার করা হয়।

সালথা থানা পুলিশ কর্তৃক গ্রেফতারি পরোয়ানা মূলে ১ জন আসামীকে গ্রেফতার করা হয়। নগরকান্দা থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা মূলে ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

বোয়ালমারী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে গ্রেপ্তারি পরোয়ানা মূলে ৯ জন আসামীকে গ্রেফতার করা হয়। এছাড়া নিয়মিত মামলায় ১ জন আসামী গ্রেফতার করা হয়। মধুখালী থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা মূলে ০৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

ফ‌রিদপুর ট্রা‌ফিক পুলিশ কর্তৃক রুজু কৃত মামলার সংখ‌্যা – ১৫ টি ও নিষ্প‌ত্তিকৃত মামলার সংখ‌্যা- ২৩ টি। আদায় কৃত জর‌মিানার প‌রিম‌ান- ৬০ হাজার টাকা। আটক স‌ংখ‌্যা- মটর সাইকেল-৫ টি, ইজিবাইক- ৫ টি, প্রাইভেটকার- ১ টি, অ্যাম্বুলেন্স- ১ টি ও মাহেন্দ্র – ১ টি ।

স/এষ্