ফুলপুরে রায়হান মুস্তাকীম হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি-মোঃকামরুল ইসলাম খান- ময়মনসিংহের ফুলপুর সরকারি কলেজছাত্র রায়হান মোস্তাকীমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফুলপুর সরকারি কলেজ গেটে মানববন্ধন করার পর বিক্ষোভ মিছিলসহ কলেজের ছাত্র-ছাত্রী ও তার পরিবারের সদস্যরা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরে রায়হান মোস্তাকীমের হত্যাকারীদের বিরুদ্ধে ফাঁসির দাবি তুলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কলেজছাত্র সংগ্রাম, হুমায়ুন কবির সবুজ, রায়হানের নানী কমলা খাতুন, ছোটভাই আরাফাত প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, রায়হানের নানী ফরিদা, খালা মাহমুদা, ভাই মিজানুর রহমান, সোহাগ, কলেজছাত্র নেতা সাদেক, মোস্তাকীম, নাঈম, নোমান, বক্কর, পলাশ, মেরাজুল, টিটু, অনিক হাসান হৃদয়, সাকিব, রায়হান, কলেজছাত্রী তারিন, লিজা, সালমা, সাবিনা, তানিয়া প্রমুখ।
উল্লেখ্য, গত শনিবার প্রথমে জমি সংক্রান্ত ও পরে পায়ের উপর সাইকেল উঠিয়ে দেওয়ার মত তুচ্ছ ঘটনায় মারামারি হলে চিকিৎসাধীন অবস্থায় রায়হান মোস্তাকীম মারা যান।
এ ঘটনায় মামলা হয়েছে। এছাড়া নাজমুলসহ আরো কয়েকজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বিক্ষোভ মিছিলের সময় এসআই সোলায়মান হক, এসআই কবির এএস আই বকুল,এএস আই জলিলj উপস্থিত ছিলেন।
স/বি

