ঢাকাসোমবার , ৪ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রামকান্তপুর ইউনিয়নে আ’লীগের মনোনয়ন চান নজরুল ইসলাম

abu naser
অক্টোবর ৪, ২০২১ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

রামকান্তপুর ইউনিয়নে আ’লীগের মনোনয়ন চান নজরুল ইসলাম

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চান তরুন সমাজ সেবক ও ব্যবসায়ী নজরুল ইসলাম তালুকদার। গত শনিবারে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দলের মনোনয়ন চেয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতির হাতে সিভি তুলে দেন নজরুল ইসলাম।

জানা যায়, মোঃ নজরুল ইসলাম তালুকদার ১৯৮৪ ইং সালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কারী আঃ আলী তালুকদার, মাতা মোসাঃ নুরুন্নাহার বেগম। ২০০১ ইং সালে এসএসি পাশ করেন। ছাত্রজীবন থেকে তিনি ছাত্রলীগের কর্মী হিসেবে কাজ করেছেন। বর্তমানে বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠণিক সম্পাদক ও বাংলাদেশ নিপীড়িত গণমঞ্চ এর সদস্য হিসেবে আছেন।

নজরুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বিভিন্ন সময়ে এলাকাবাসীর সুখে-দুখে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। রামকান্তপুর ইউনিয়নবাসীর সেবা করার জন্য চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছি। দল যাকে মনোনয়ন দিবে, তার হয়ে কাজ করবো।

স/এষ্