ঢাকাশুক্রবার , ১ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মিরপুরে ইউপি চেয়ারম্যান নির্বাচনী প্রচারণায় আ.লীগ নেতা সুমন

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ১, ২০২১ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মিরপুরে ইউপি চেয়ারম্যান নির্বাচনী প্রচারণায় আ.লীগ নেতা সুমন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলার ২নং বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থী হতে চান মিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের

উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিমুল রেজা সুমন। আসন্ন এ নির্বাচনকে ঘিরে বহলবাড়ীয়া ইউনিয়নবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইউপি চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন আলিমুল রেজা সুমন।

ভোটের প্রচারণার অংশ হিসেবে শুক্রবার বিকেলে বহলবাড়ীয়া ইউনিয়ন এলাকাজুড়ে তার কর্মী-সমর্থকরা নির্বাচনী গণসংযোগ ও মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন। এ শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে খাদিমপুর ফুটবল মাঠে এসে শেষ হয়। এসময় তিনি আওয়ামীলীগের মনোনয়ন পেতে তৃণমূলে কাজ করছেন বলে জানিয়েছেন।

সুমন আরও জানান,আমি কিশোর বয়স থেকে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বহলবাড়ীয়া ইউনিয়নের সাধারণ জনগণ আমার সাথে থাকার অঙ্গীকার ব্যাক্ত করেছেন। তাদের ব্যাপক সাঁড়া পাচ্ছি।

দল যদি আমার উপরে আস্থা রাখে তাহলে দুর্নীতি ও মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন গঠনের লক্ষ্যে এই ইউনিয়নের জনগণ সাথে নিয়ে একযোগে কাজ করবো। আমি আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও আমার অভিভাবক কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের অভিভাবক কুষ্টিয়ার উন্নয়নের রূপকার বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাংসদ মাহবুবউল আলম হানিফ এমপি আমাকে মনোনয়ন দিলে অবশ্যই আমি জয়লাভ করবো।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে ঘিরে হাট-বাজার ও চায়ের দোকানে এখন আলোচনা শুরু হয়েছে। গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রায় বহলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীসহ যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গ-সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

স/অ