ঢাকাসোমবার , ২৭ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে ৩ দালালের জরিমানা

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২৭, ২০২১ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে ৩ দালালের জরিমানা

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩ দালালের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাজাহান আলী, বাকের আলী এবং সোহাগ হোসেন নামের তিন যুবকের নিকট থেকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

শাজাহান আলী দিঘির পাড়া গ্রামের জামাত আলীর ছেলে, বাকের আলী একই এলাকার শামসুল হকের ছেলে এবং সোহাগ হোসেন দেলোয়ার হোসেনের ছেলে। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা গেছে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভিতর দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা লঙ্ঘন করায় ওই তিন ব্যক্তিকে নিকট থেকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় আরো কয়েকজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

অভিযানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তরিকুল ইসলাম, এসআই অজয় কুমার কুন্ডু, এ এস আই আহসান হাবীব, মাহাতাব উদ্দিন, হেলাল উদ্দিন, টিএসআই সুলতানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

স/অ