ঢাকাসোমবার , ২৭ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভারত থেকে আসছে কাঁচা মরিচ, তবুও কমছে না দাম

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২৭, ২০২১ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

ভারত থেকে আসছে কাঁচা মরিচ, তবুও কমছে না দাম

হিলি প্রতিনিধি: দেশের বাজারে কাঁচা মরিচের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দাম স্বাভাবিক রাখার জন্য দেড়মাস পর আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। এতে করে দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমবে বলে জানিয়েছেন আমদানিকারকরা।

আমদানি হওয়া কাঁচা মরিচ পাইকারী বাজারে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে। তবে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১০০ থেকে ১১০ টাকা। এতে করে বিপাকে রয়েছেন সাধারণ ক্রেতারা।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, কাঁচা মরিচ একটি নিত্য প্রয়োজনীয় পণ্য। দাম কিছুটা দেশের বাজারে বৃদ্ধি পেয়েছে। দাম স্বাভাকি রাখার জন্য বন্দরের আমদানি কারকরা আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করেছে।

নওগাঁ, কুষ্টিয়া, মেহেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচ উৎপাদন হয়ে থাকে। তবে অতিরিক্ত গরমের কারনে ও বৃষ্টির কারনে কাঁচা মরিচের উৎপাদন ব্যহত হয়েছে। এ কারনে দেশের বাজারে দেশীয় কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। যার জন্য কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে।

এমন অবস্থায় দেশের বাজারে মরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে ভারত থেকে ফের মরিচ আমদানি করা হয়েছে। এতে দেশের বাজারে দামের যে ঊর্ধ্বমুখী ভাব ছিল তা নিয়ন্ত্রণে আসবে।

হিলি কাস্টমসের তথ্য মতে হিলি স্থলবন্দর দিয়ে চলতি মাসে ৫টি ভারতীয় ট্রাকে ৩০.৯৬ মেট্রিকটন কাঁচা মরিচ ভারত থেকে আমদানি হয়েছে।

স/অ