ঢাকামঙ্গলবার , ২১ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ছাত্রলীগ হচ্ছে একটি ট্রেনিং সেন্টার-জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২১, ২০২১ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ছাত্রলীগ হচ্ছে একটি ট্রেনিং সেন্টার-জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

মেহেরপুর থেকে এস এম মেহেরাব হোসেন : বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন বলেছেন ছাত্রলীগ হচ্ছে একটি ট্রেনিং সেন্টার, ছাত্রলীগের আদর্শ হবে দেশ গড়ার আদর্শ।ছাত্রলীগ হবে গরীব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াবার হাতিয়ার।

এই ছাত্রলীগের মধ্যে থাকবে বঙ্গবন্ধুর নীতি-নৈতিকতার আদর্শ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরো বলেন, যে জাতির কোন স্থান ছিল না, ছাত্ররা ভাষা আন্দোলনের মাধ্যমে সে জাতিকে একটি স্বাধীন ভাষা দিয়েছে। আমরা ছাত্রলীগ করে আজকে আওয়ামী লীগের সভাপতি হয়েছি।

রাজনীতির প্রথম সোপান হচ্ছে ছাত্রলীগ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন মঙ্গলবার বিকেলে মেহেরপুর কমিউনিটি সেন্টারে জেলা ছাত্রলীগের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আরো বলেন তোমরা মানুষকে ভালোবাসো, মানুষ তোমাদের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে।
ছাত্রলীগের কর্মী সভায় মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত কর্মীসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার জুলকার নাইম বাইজিদ, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক শেখ সাকিব, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রমূখ।

স/এষ্