ময়মনসিংহের তারাকান্দা পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযানে গ্রেফতার- ১১
মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ উপজেলার গোয়াতলা ও পিঠাসুতা গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী ও ৮ জন জুয়ারিসহ ১১ জনকে প্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, তারাকান্দা থানার এস আই (নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন, এ এস আই (নিঃ) রুবেল মিয়া, এ এস আই আল নোমান ও এ এস আই তানভীর আহমেদ সহ সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার উপজেলার গোয়াতলা ও পিঠাসুতা গ্রামে মাদক ও জুয়া বিরোধী পৃথক অভিযান পরিচালনা করেন।
এসময় গোয়াতলা থেকে ইতোপূর্বের ৮ টি মাদক মামলার আসামী শহিদুল, ৩ টি মাদক মামলার আসামী হারুন অর রশীদ ও মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে ১০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন।
অপরদিকে পিঠাসূতা গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদী সহ ৮ জন পেশাদার জুয়ারিকে গ্রেফতার করেন। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।
স/বি

