ঢাকাশুক্রবার , ১৭ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেন্দুয়ায় জারিগান প্রতিযোগিতা অনুষ্ঠিত

চমক নিউজ, বেনাপোল অফিস
সেপ্টেম্বর ১৭, ২০২১ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় জারিগান প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- দীর্ঘ ৩০ বছর পর নেত্রকোনার কেন্দুয়ায় জারিগানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রচুর মানুষের উপস্থিতিতে দিনব্যাপী উৎসবের আমেজ বিরাজ করছিল। বৃহস্পতিবার (১৬ সেপ্টম্বর) উপজেলার মাসকা ইউনিয়নের বালিজুড়া বাজারের পাশে এই জারিগান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে পাশ্ববর্তী আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের ইকরাটিয়া গ্রামের জারিদল এবং কেন্দুয়া পৌরসদরের কান্দিউড়া গ্রামের জারিদলের মাঝে এ প্রতিযোগিতায় কান্দিউড়া গ্রামের জারিদল বিজয়ী হয়। পরে রাত ৮ টার দিকে বিজয়ী দলের ম্যানেজার, কেন্দুয়া পৌর আ’লীগ সভাপতি ও কেন্দুয়া বাজার কমিটি সভাপতি এনামুল হক ভূঞার হাতে বিজয়ী কাপ তুলে দেন জারি প্রতিযোগিতা কমিটির আহবায়ক এড. মামুন রানা খান পাঠান।

বিচারকার্যের দায়িত্বে ছিলেন লেখক, পালা- নাট্যকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস, এডভোকেট মামুন রানা খান পাঠান এবং আব্দুল লতিফ। ইকরাটিয়া জারিদলের বয়াতি ছিলেন, মোঃ ইদ্রিস আলী বয়াতি এবং কান্দিউড়া জারিদলের বয়াতি ছিলেন আবুল হাসেম বয়াতি। এছাড়া একরাটিয়া দলে ডাইনা ছিলেন, লেইচ মিয়া এবং কান্দিউড়া দলের ডাইনা ছিলেন তৌহিদ মিয়া।

জারি প্রতিযোগিতার আহবায়ক এডভোকেট মামুন রানা খান পাঠান বলেন, আমাদের ধর্মীয় চেতনার বিয়োগান্তক এ কাহিনী মীর মশাররফ হোসেন, বিষাদ সিন্ধু গ্রন্থে তুলে ধরেছেন। তার মাধ্যমে পরিচালিত জারিগান এক সময় গ্রামে গ্রামে হতো। আজ তা বিলুপ্তির পথে।

তাই এই প্রতিযোগিতার মাধ্যমে আবারও চেষ্টা করেছি আমাদের ঐতিহ্যকে তুলে ধরতে। প্রতিযোগিতাটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারায় সকলকে ধন্যবাদ জানাই। সেই সাথে ইচ্ছা রাখছি প্রতি বছর আরও বড় পরিসরে জারিগানের প্রতিযোগিতা করার জন্য।

আয়োজনে হেলাল বয়াতিসহ এলাকাবাসী সহযোগিতা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। জারি প্রতিযোগিতায় অনেক প্রবীন লোক অংশগ্রহণ করেন। তারা জানান, প্রায় ৩০ বছর পর এই জারি প্রতিযোগিতা দেখতে পেরে খুবই ভাল লেগেছে। প্রতিবছর মহরম মাস ব্যাপি এই আয়োজন করার জন্য সকলের প্রতি আহবান জানান।

স/বি