কেন্দুয়ায় লড়ি চাপায় অটো চালক নিহত
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- কেন্দুয়া- নান্দাইল সড়কের কেন্দুয়া পৌরসদরের সলক কমলপুর নামক স্থানে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে লড়ির চাপায় সোবার মিয়া (১৮) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে।
এ সড়ক দুর্ঘটনায় আহত অটো যাত্রী আলহাজ মিয়া, হাসনা আক্তার ও রয়েল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং দিনা আক্তারকে কেন্দুয়া উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নিহত সোরাব মিয়া উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর উত্তরপাড়া গ্রামের ছদ্দু মিয়ার ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ৪টার দিকে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত ৫জনকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে ৪টা ২০মিনিটের দিকে সোরাব মিয়া মারা যান। অন্য আহতদের মধ্যে আলহাজ মিয়া, হাসনা আক্তার ও রয়েল মিয়াকে আশংকজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়।
কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, নিহত অটো চালক সোরাব মিয়ার মরদেহ উদ্ধার করে নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে এবং লড়িটিকে জব্দ করা হলেও লড়িচালক পলাতক রয়েছেন।
স/বি

