তুরাগে ইয়াবাসহ আটক- ২
মোল্লা তানিয়া ইসলাম তমা : রাজধানীর তুরাগের ধউর এলাকা থেকে ৫২পিস ইয়াবা ট্যাবলেটসহ তারেক হোসেন ( ২৮) ও রেজওয়ান কবির রাজু (২৯) নামে ২ ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ । বৃহস্পতিবার (১৬ই সেপ্টেম্বর )দিনগত রাত ৯টার দিকে ঐ ২ ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয় ।
তুরাগ থানার এস আই শাহিন হোসেন খান জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, তুরাগ থানাধীন ধউর খান জামে মসজিদের সামনে ২ ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে । আমি তৎক্ষণাৎ ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করি । ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হই । পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত ২ মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করে ।
এসময় সঙ্গীয় এ এস আই মমিনুল ইসলাম, কনেস্টবল আমিনুল হক ও আনসার সদস্য মাহাতাব উদ্দিন দৌড়ে গিয়ে ঐ ২ মাদক কারবারিকে ঝাপটে ধরে ফেলেন । পরে তাদের দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।
গ্রেপ্তারকৃত তারেক হোসেন ধউর খান জামে মসজিদ সংলগ্ন জৈনক নুরুল ইসলামের ছেলে এবং গ্রেপ্তারকৃত রেজওয়ান কবির রাজু মুন্সিগঞ্জ জেলার, শ্রীনগর থানার, ফুলকুচি গ্রামের মোঃ বাবুল হোসেনের ছেলে, বর্তমানে সে উত্তরখান থানার চালাবন্দ এলাকার জৈনক মাসুদ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো । আটককৃত ২জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে, যার নং-১৩, তাং ১৬/০৯/২০২১ইং ।
স/বি

