ঢাকারবিবার , ১২ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় দেশ আজ রোল মডেল -লাবু চৌধুরী

abu naser
সেপ্টেম্বর ১২, ২০২১ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় দেশ আজ রোল মডেল -লাবু চৌধুরী

আবু নাসের হুসাইন, সালথা : জাতীয় সংসদের উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক ও কলামিষ্ট শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের মূল শক্তি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।


রবিবার (১২ সেপ্টেম্বার) ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পুরন করে চলেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় দেশ আজ রোল মডেল।

তিনি আরো বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরীর জন্য সালথা-নগরকান্দা আজ নগরে পরিনত হয়েছে। আমার মায়ের দেখানো পথে আমি হাটছি। এই এলাকায় কোন সন্ত্রাসী, চাঁদাবাজী ও মাদক কারবারী চলবে না। কোন প্রকার কাইজ্যা-মারামারী চলবে না। এসব অন্যায় কাজ যারা করবে, তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না। জড়িতদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।


দিনব্যাপী ইউনিয়নের লক্ষনদিয়া মাদ্রাসা, রসুলপুর হামিদ মঞ্জিল ও গট্টি ইউনিয়ন পরিষদের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করেন গট্টি ইউনিয়ন আওয়ামী লীগ।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য ও উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, চৌধুরী সাব্বির আলী, ইটালী আওয়ামী লীগের সাবেক সাংগঠণিক সম্পাদক আঃ রহমান, জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান সহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে প্রধান অতিথি শাহদাব আকবর লাবু চৌধুরীর উপস্থিতিতে জন-সমর্থনে ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক ৯টি কমিটি গঠন করা হয়।

স/এষ্