ঢাকামঙ্গলবার , ৭ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ এসআই হলেন মিজানুর রহমান 

abu naser
সেপ্টেম্বর ৭, ২০২১ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ এসআই হলেন মিজানুর রহমান

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি: ফরিদপুর জেলার পুলিশের শ্রেষ্ঠ এসআই (উপ-পরিদর্শক) নির্বাচিত হলেন মো: মিজানুর রহমান। সে জেলার সালথা থানায় এসআই হিসেবে কর্মরত। এ উপলক্ষে পুলিশ সুপার মো: আলিমুজ্জামান-বিপিএম (সেবা) তাঁকে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন।
জেলা পুলিশ সুপারের অফিস সূত্র জানায়, আজ সোমবার (৬ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুরের পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাঁকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়।

জানা যায়, সামগ্রীক কর্মতৎপরতা ও আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এ শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করেন জেলা পুলিশ। সালথা থানা এলাকায় অজ্ঞাত মামলার রহস্য উদঘাটনে তাঁর যথেষ্ট ভূমিকা রয়েছে।

তাঁর এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।