ঢাকামঙ্গলবার , ৭ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুর ও রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

abu naser
সেপ্টেম্বর ৭, ২০২১ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর ও রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি: ফরিদপুর ও রাজবাড়ীতে বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের অভিযান পরিচালনা করে নিম্নমানের খাদ্য, ওজনে কম প্রদান করার অপরাধে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জরিমানা করা হয়েছে। ফরিদপুর র‌্যাব-৮, এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ফরিদপুর র‌্যাব-৮ জানায়, বর্তমানে আমাদের দেশের সহজ-সরল জনসাধারন স্বাস্থ্যকর পরিবেশে ভাল মানের খাবার গ্রহণ করতে প্রায়ই বিড়ম্বনার স্বীকার হতে হচ্ছে। উক্ত বিড়ম্বনার কবল থেকে জন সাধারনের নিরাপদ রাখার জন্য সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধরাবাহিকতায় অত্র ক্যাম্পের কয়েকটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বাঘাট রাজকুমার, বাঘাট ঘোষ, সুইটস রেস্তোরা এবং খন্দকার চাইনিজ রেস্তোরায় অভিযান পরিচালনা করে নিম্নমানের খাদ্য, ওজনে কম প্রদান করার অপরাধে ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করেন।

একই ভাবে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন ডাব্লুউ ডিংকিং ওয়াটার, মেসার্স মিষ্টি বাড়ী, মেসার্স সূয্যবান হোটেল এন্ড রেস্তোরা, মেসার্স ঢাকা বিরিয়ানী হাউজ, মেসার্স হোটেল সালমা এন্ড রেস্তোরায় অভিযান পরিচালনা করে ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স/এষ্