ঢাকাশুক্রবার , ৩ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে ইয়াবা ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

abu naser
সেপ্টেম্বর ৩, ২০২১ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে ইয়াবা ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আবু নাসের হুসাইন, ফরিদপুর : ফরিদপুরে ইয়াবা ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮। আজ শুক্রবার ভোররাতে জেলার কোতয়ালী থানার শিবরামপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এক প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদপুর র‌্যাব-৮ এ তথ্য জানিয়েছেন।

ফরিদপুর র‌্যাব-৮ জানায়, বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। উক্ত মাদকাসক্তি নিমূল করার জন্য র‌্যাব-৮,সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধরাবাহিকতায় অত্র ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন শিবরামপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন।

আটককৃতরা হলেন, মোঃ আজম শেখ(২৮), পিতা- মোঃ মোয়াজ্জেম শেখ, ও মোঃ তোহিদুল ইসলাম(২৬), পিতা-মৃত মোসলেম শেখ, উভয় সাং-শিবরামপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর। এ সময় আটককৃত আসামীদ্বয়ের হেফাজতে থাকা ২২০ (দুইশত বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ৫৩ (তিপান্ন) বোতল ফেন্সিডিল এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩ টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ১ হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়।

আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করলে, তাদের স্বীকারোক্তি থেকে জানা যায় যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার কোতয়ালী থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ফেন্সিডিল এবং ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

স/এষ্