ফরিদপুরের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে আটক-৬
আবু নাসের হুসাইন, ফরিদপুর: গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ফৌজদারী কার্যবিধি আইনের ১৫১ ধারায় ৩ জন, নিয়মিত মামলায় ২ জন এবং ওয়ারেন্টের ১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশনের মাধ্যমে ৩৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। ফরিদপুর জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ জানায়, বোয়ালমারী থানা পুলিশের অভিযানে বোয়ালমারী থানার সাধারণ ডায়েরী নং-১৩৬৬, মূলে ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়। উক্ত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সদরপুর থানা পুলিশের অভিযান পরিচালনাকালে সদরপুর থানার সাধারণ ডায়েরী নং – ১৪০৬, মতে আসামী হীরন সর্দার (২৯) পিং- হায়দার সর্দার, সাং -আটরশি,থানা – সদরপুর (২) রেশমা আক্তার (২৪), পিং-আবু মুন্সী, সাং-হাসামদিয়া, থানা ভাঙ্গা, উভয় জেলা – ফরিদপুরদেরকে গ্রেফতার করা হয়। উক্ত আসামিদের বিরুদ্ধে সদরপুর থানার নন.এফ.আই. আর নং-১৪/২১, ধারা- ২৯০ পেনাল কোড ১৮৬০ মূলে ২ জন আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সালথা থানা পুলিশের অভিযানে থানা এলাকা থেকে সাজাপ্রাপ্ত সিআর মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ তরিকুল ইসলাম জানান, ফরিদপুর ট্রাফিক পুলিশ কর্তৃক রুজু কৃত মামলার সংখ্যা – ৯ টি, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা- ১৩ টি, আদায় কৃত জরমিানার পরিমাণ- ৩৫ হাজার ৫শ’ টাকা। এছাড়াও মোটর সাইকেল-২ টি, ইজিবাইক-২ টি, মিনি ট্রাক – ১ টি আটক করা হয়।
স/এষ্

