ঢাকাসোমবার , ৩০ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের নগরকান্দায় তালের চারা রোপন

abu naser
আগস্ট ৩০, ২০২১ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের নগরকান্দায় তালের চারা রোপন

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় কোয়ালিটি টিভি বাংলা (কিউ টিভি বাংলা) ও সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বজ্রপাত প্রতিরোধক তাল গাছের চারা রোপন করা হয়েছে। ৩০ আগষ্ট সোমবার বিকালে কোয়ালিটি টিভি বাংলার ফরিদপুর প্রতিনিধি শফিকুল খান জনি ও সেবা ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক শফিকুল ইসলাম মন্টুর সার্বিক ব্যবস্থাপনায় তালের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতি প্রু।

এসময় উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমীনুর রহমান, থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব, দৈনিক খোলাচোখ সম্পাদক মাহবুব আহাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ তানভির আখতার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট, পৌর কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, নাছির মাহমুদ, সাংবাদিক শওকত আলী শরিফ, বেলায়েত হোসেন লিটন, রেজাউল করিম সেলিম, নিজাম নকিব, শহিদুল ইসলাম, মুইদুল ইসলাম লিখন, আসিফ মাহমুদ আকাশ ও যুবলীগ নেতা বাবুল মাতুব্বর সহ অনেকে।

চারা রোপণ কর্মসূচির প্রথম দিনে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০০ টি তালের চারা রোপণ করা হয়।

স/এষ্