ঢাকাসোমবার , ৩০ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুর জেলা পুলিশের অভিযানে ৫চোরসহ গ্রেফতার-৬

abu naser
আগস্ট ৩০, ২০২১ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর জেলা পুলিশের অভিযানে ৫চোরসহ গ্রেফতার-৬

আবু নাসের হুসাইন, ফরিদপুর: গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলা পুলিশের অভিযানে ১টি সিএনজি ও ২টি ছাগলসহ ৫ জন চোরকে গ্রেফতার করা হয়।এছাড়া ১টি গাঁজা গাছসহ এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশনের মাধ্যমে ২৪ হাজার ৫শ’ টাকা আদায় করা হয়। ফরিদপুর জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ফরিদপুর জেলা পুলিশ জানায়, নগরকান্দা থানা এলাকার মোঃ খলিল শেখ(৪০), পিতা- শেখ হোচেন, সাং- গোয়াইলপোতা, থানা- নগরকান্দা, জেলা-ফরিদপুর এর দুটি খাসি চুরি হওয়ার ঘটনায় শংকরপাশা বাজারের গনি মোল্যার দোকানের সামনে থেকে থানা পুলিশ সিএনজি গাড়ী ও ছাগলসহ দুইজনকে আটক করে।

আটককৃতরা হলেন- আবু হানিফ(৩০) পিতা- দেলোয়ার শেখ, সাইফুল শেখ(২২) পিতা- মোশারফ শেখ, উভয় সাং- জগদিয়া বালিয়া, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর বলে জানা যায়। এই বিষয়ে মোঃ খলিল শেখ বাদী হয়ে থানায় এজাহার দিলে নগরকান্দা থানার মামলা নং- ০৯, ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়।

উক্ত মামলার তদন্তভার এসআই/ মোঃ সিরাজুল ইসলাম এর উপর দায়িত্ব দেওয়া হয়। আসামী দুইজন বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করে। সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান ও অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজার দিক নির্দেশনায় এসআই/ মোঃ সিরাজুল ইসলাম মামলাটি ১৮ ঘন্টার মধ্যে তদন্তকার্য শেষ করে অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করেন।

বোয়ালমারী থানা পুলিশের অভিযানকালে থানা এলাকায় একটি গাঁজাসহ একজন লোককে আটক করা হয়। আসামির বিরুদ্ধে বোয়ালমারী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। এছাড়াও বোয়ালমারী থানার চুরি মামলার ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

স/এষ্