ঢাকারবিবার , ২৯ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের নগরকান্দায় দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

abu naser
আগস্ট ২৯, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের নগরকান্দায় দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

আবু নাসের হুসাইন, ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় পৃথকভাবে দুই স্থান থেকে মোঃ ইমরান চৌধুরী (২৯) ও মোঃ সাব্বির হোসেন (২৮) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। আজ রবিবার বিকালে র‌্যাবের একটি অভিযানিক দল উপজেলার বিল গোবিন্দপুর গ্রাম এলাকা ও কোদালিয়া গ্রাম এলাকা থেকে তাদের আটক করে। আটকৃত উভয়ের বিরুদ্ধে নগরকান্দা থানায় ২ টি পৃথক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদপুর র‌্যাব ক্যাম্প এ তথ্য জানিয়েছেন।

ফরিদপুর র‌্যাব জানায়, ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দুইজন মাদক ব্যবসায়ী ফরিদপুর জেলার নগরকান্দা থানা এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার বিকালে নগরকান্দা থানাধীন বিল গোবিন্দপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী মোঃ ইমরান চৌধুরী, পিতা- মোঃ নয়া চৌধুরী, সাং- নিজ গ্রাম, থানা-সদরপুর, জেলা-ফরিদপুর’কে আটক করেন। এদিকে র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের একই দিন বিকালে নগরকান্দা থানাধীন কোদালিয়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসায়ী মোঃ সাব্বির হোসেন, পিতা- মোঃ মোশারফ হোসেন, সাং-বাখুন্ডা, থানা-কোতয়ালী জেলা-ফরিদপুরকে আটক করেন।

এ সময় আটককৃত ইয়াবা ব্যবসায়ী মোঃ ইমরান চৌধুরীর নিকট হতে একশত পঁয়ত্রিশ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন এবং অপর ইয়াবা ব্যবসায়ী মোঃ সাব্বির হোসেনের নিকট হতে দুইশত চৌষট্টি পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত তিনটি সীমকার্ডসহ দুইটি মোবাইল ফোন, মাদক বিক্রিত ৯শ’ টাকা ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় দুইটি পৃথক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স/এষ্