ঢাকাশনিবার , ২৮ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় সাংবাদিকদের সাথে মৎস্য অফিসারের মতবিনিময়

abu naser
আগস্ট ২৮, ২০২১ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

সালথায় সাংবাদিকদের সাথে মৎস্য অফিসারের মতবিনিময়

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি। এই স্লোগান সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে ফরিদপুরের সালথায় সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়  মতবিনিময় সভা করেছেন। আজ শনিবার সকাল ১০ টায় উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস,  সাংবাদিক আবু নাসের হুসাইন, প্রেসক্লাবের সহসভাপতি মনির মোল্যা, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ আরো অনেকে।
মতবিনিময় সভায় মৎস্য অফিসার বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে মাইকিং ব্যানার, পোষ্টার, ফেস্টুন সহ ব্যাপক প্রচারনা চালানো হবে। মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা, মাছ চাষ বিষয়ক পরামর্শ প্রদান ও মৎস্য চাষ অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।
স/এষ্