ঢাকাবুধবার , ১৮ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভালুকায় শোক দিবস উপলক্ষে আ’লীগ নেতার গাছের চারা বিতরণ

চমক নিউজ, বেনাপোল অফিস
আগস্ট ১৮, ২০২১ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

ভালুকায় শোক দিবস উপলক্ষে আ’লীগ
নেতার গাছের চারা বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফলজ ও বনজ ২৫ হাজার গাছের চারা বিতরণ করছেন জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম রফিক।

জানা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম রফিক মঙ্গলবার দিন ব্যাপি ৭নং মল্লিকবাড়ী, ৮নং ডাকাতিয়া ও ৯ নং কাচিনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৬ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ.বি.এম আফরোজ খান আরিফ, হবিরবাড়ী ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক জুলহাস উদ্দিন মাষ্টার, ডাকাতিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শামছুল হক মনি,ডাকাতিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চুসহ ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দ।

হাজী রফিকুল ইসলাম রফিক জানান, ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ঘাতকদের হাতে স্ব পরিবার নির্মমভাবে হত্যার স্বীকার হন। এ জাতীয় শোক দিবস উপলক্ষে ভালুকা উপজেলাকে সবুজায়িত করার লক্ষে শোকের মাসে উপজেলায় ২৫ হাজার গাছের চারা বিরণ করছি। মঙ্গলবার দিন ৭নং মল্লিকবাড়ী, ৮নং ডাকাতিয়া ও ৯ নং কাচিনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৬ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করি এর আগে ১৫ আগষ্ট ১০নং হবিরবাড়ী ইউনিয়নে ২ হাজার গাছের চারা বিতরণ করেছি এবং বাকী ইউনিয়ন গুলোতে শোকের মাসে আরো ১৭ হাজার চারা বিতরণ করা হবে।

স/বি